ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে প্রেমিকার সঙ্গে ঝগড়া, ভোরে মিলল ঝুলন্ত লাশ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ১৯ ডিসেম্বর ২০২১
রাতে প্রেমিকার সঙ্গে ঝগড়া, ভোরে মিলল ঝুলন্ত লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার সদর উপজেলার একটি ছাত্রাবাস থেকে ২১ বছর বয়সী মিজানুর রহমান মুন্না নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমিকার ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার ভোরে সদরের কাটনারপাড়া এলাকার রেজাউল করিম নামে এক ব্যক্তির ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত মুন্না জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের তোজাম্মেল সরকারের ছেলে। তিনি বগুড়ার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাইট পলিটেকনিক এর চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।

Advertisement

এ তথ্য নিশ্চিত করে বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, মুন্না শনিবার রাতে খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যান। ঐ রুমে তার সঙ্গে আরেক শিক্ষার্থী থাকেন। তিনি (অন্যজন) ভোরে ঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় মুন্নাকে দেখতে পান। এ সময় তার চিৎকারে ছাত্রাবাসে থাকা অন্যরা ওই রুমে এসে পুলিশে খবর দেন। পরে ওই ছাত্রাবাসে গিয়ে মুন্নার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এসআই নজরুল আরও জানান, কাটনারপাড়া এলাকায় হোস্টেলে (ছাত্রী নিবাস) থাকা এক ছাত্রীর সঙ্গে মুন্নার প্রেমের সম্পর্ক ছিল। রাতে মিজানুর ওই মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকার ওপর অভিমান করে রাতের কোনো সময় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন মুন্না। এরপরেও লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!