[ দেশজুড়ে ]
রামেক হাসপাতালে মাথায় ইট পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল: ফাইল ছবি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন ভবন থেকে ইট এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নাজিম উদ্দীন।
রামেক হাসপাতালে সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের পাঁচতালায় কাজ চলাকালীন সময়ে নিচ থেকে উপরে ইট উঠানো হচ্ছিল।
এ সময় পাঁচতলার ছাদ থেকে মাথায় ইট পড়ে নির্মাণ শ্রমিক নাজিমের মাথায়। এতে সে গুরুতর আহত হলে তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!