গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার শুভদিয়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে পুলিশের শার্ট, প্যান্ট, বেল্ট ও নেমপ্লেট উদ্ধার করা হয়। তিনি দেয়াপাড়া গ্রামের মৃত মোহম্মদ শেখের মেয়ে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে এলাকায় দাপিয়ে বেড়াতেন সানু। নিজেকে পুলিশের সদস্য দাবি করে বিভিন্ন মানুষকে ভয়ভীতিসহ প্রতারণা করে আসছিল তিনি।
.png)
এ বিষয়ে মডেল থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, প্রতারণার অভিযোগে নাছরিনা খাতুনকে পুলিশের পোশাকসহ আটক করা হয়েছে। তিনি ঢাকা থেকে মাঝে মধ্যে পুলিশের পোশাক পরে নিজ এলাকায় এসে নিরিহ জনগনকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।