সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জুয়েল হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের সেলিমের ছেলে বাস চালক মো. জুয়েল ও ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের হাপানিয়া গ্রামের মনিন্দ্র চন্দ্রে ছেলে যাত্রী হেমেন্দ্র সুত্রধর।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, জিরোপয়েন্ট এলাকায় একটি বিকল ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহগামী ইমাম পরিবহনের একটি বাস সেটিতে সজোরে ধাক্কা দিলে দুটি যানই উল্টে যায়। ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। পুলিশ গিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন। তিনি বলেন, ত্রিশালের জিরো পয়েন্ট এলাকায় একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ইমাম পরিবহনের একটি বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে সঙ্গে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের একজন বাসটির চালক ও অন্যজন ট্রাকের হেলপার।
ওসি আরও জানান, এ ঘটনায় আহত আরও ১০ বাসযাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।