ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাওনা টাকা চাওয়ায় পেটে ঢুকিয়ে দেওয়া হলো কাঁচি, আটক ২

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ২২ ডিসেম্বর ২০২১
পাওনা টাকা চাওয়ায় পেটে ঢুকিয়ে দেওয়া হলো কাঁচি, আটক ২
শোকে কাতর নিহতের স্বজনরা: ছবি ডেইলি বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা চাওয়ায় কাঁচি দিয়ে খুঁচিয়ে মেহেদী হাসান লিওন নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, পালশা দক্ষিনপড়া গ্রামের এছাহাক আলীর স্ত্রী খুরসিদা বেগম ও তার ছেলে স্বাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুভরা ইউনিয়নের পালশা উত্তরপাড়া গ্রামের মেহেদী হাসান একই গ্রামের দক্ষিণপাড়ার এছাছাক আলী কাছে ৫০ হাজার টাকায় কিছু জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিল। পরবর্তীতে এ জমির ওপর অতিরিক্ত আরো ৩০ হাজার টাকা নেয় এছাহাক। জমি বন্ধক নেওয়ার সময় মেহেদী হাসান জমির মালিক এছাহাককে বলেছিলেন কখনো বিক্রি করলে তাকে যেন অবগত করা হয়। সম্প্রতি ঐ জমি মেহেদী হাসানকে না জানিয়ে এছাহাক আলী অনত্র বিক্রি করার উদ্যোগ নিয়েছেন।

Advertisement

বিষয়টি জানার পর মেহেদী হাসান ও তার ভগ্নিপতিসহ সকাল সাড়ে ৬টার দিকে এছাহাকের বাড়ি যান। এ সময় মেহেদী হাসান জমি বন্ধকের পাওনা টাকা ফেরত চান। এছাহাক আলী টাকা পরে দিবে বলে তাকে সাফ জানিয়ে দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এছাহাক তার স্ত্রী, ছেলে আসমাউল হুমায়ন ও ছোট ছেলে স্বাধীনকে ডাক দেন। এ সময় তারা কাঁচি দিয়ে মেহেদী হাসানের পেটের নিচে আঘাত করে। মেহেদী হাসানের রক্তক্ষরণ শুরু হলে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান মারা যান। ঘটনার পর এছাহাক ও তা বড় ছেলে আসমাউল হুমায়ন পলাতক রয়েছে। পুলিশ এছাহাক আলীর স্ত্রী খুরশিদা বেগম ও ছোট ছেলে স্বাধীনকে আটক করে থানায় নিয়ে গেছে।

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!