[ দেশজুড়ে ]
চলন্ত লঞ্চে আগুন থেকে বেঁচে ফেরা যাত্রী কান্না করে যা জানালেন
ছবি : সংগৃহীত
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় বেঁচে ফেরা এক যাত্রী ফেসবুক লাইভে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন।
ঐ যাত্রী বলেন, অনেকেই লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচিয়েছেন। যাত্রীদের ধারণা হতাহতের সংখ্যা অনেক। তবে কেউ এখনো নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারেনি।
তিনি চিৎকার করে বলেন, আল্লাহ সবাইরে বাঁচাও।
.png)
তিনি বলেন, পোড়া গন্ধ পেয়ে আমি ভিআইপি কেবিন থেকে বেরিয়ে এসে দেখি লঞ্চে আগুন লেগেছে। তখন আমার স্ত্রী, শ্যালক নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রচণ্ড ঠান্ডায় নদী সাঁতরে তীরে উঠেছি। লঞ্চ ভাসতে ভাসতে কোথাও গিয়ে থেমেছে। তবে এটুকু বলছি, লঞ্চের কোনো অংশ পোড়ার বাকি নেই।
বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঝালকাঠির সদর উপজেলার ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলে চলন্ত অবস্থায় লঞ্চটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠিতে লঞ্চে আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!