মারা যাওয়া পর্যটকের নাম মারিয়া ইসলাম। নিখোঁজ ভাইবোন হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে মো. আহনাফ আকিব ও তার বোন আদনিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ থেকে বেড়াতে আসা একই পরিবারের ১০ জন পর্যটক শুক্রবার ১২ টার দিকে নৌকা নিয়ে সাঙ্গু নদীতে ভ্রমণে যান। এ সময় তারাছা এলাকায় গিয়ে নদীর পানিতে গোসল করতে নামে তারা। পরিবারের ছোট ভাই তানিশ স্রোতের পানিতে ভেসে গভীর কুমে পড়ে চিৎকার দিলে অন্য ভাই বোনেরা তাকে বাঁচাতে যান। এ সময় পরিবারের ৫ জন পানির স্রোতে ভেসে যেতে থাকলে ৩ জনকে উদ্ধার করে স্থানীয়রা।
.png)
এরমধ্যে মারিয়া ইসলামকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে মারিয়ার খালাতো ভাই আহনাফ আকিব ও বোন মারিয়া বিনতে জহির। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
রোয়াংছড়ি থানার ওসি তৌহিদ কবির জানান, সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক পর্যটক মারা গেছেন এবং ২ পর্যটক নিখোঁজ হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।