ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাদরাসা ছাত্র খুন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ২৬ ডিসেম্বর ২০২১
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাদরাসা ছাত্র খুন
নিহত পারভেজ- ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পারভেজ নামে এক মাদরাসা ছাত্র খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে নগরের কলাবাগান রাজিব চত্বরে তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত পারভেজ কলাবাগান এলাকার আবুল কালাম আজাদের ছেলে। পরভেজ হাফেজিয়া মাদরাসার ছাত্র।

জানা গেছে, ক্রিকেট খেলার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলনের ছেলে আবিদ ও মুনার ছেলে শাকিল পারভেজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয় চিকিৎসকরা। 

Advertisement

শনিবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। তবে যে স্থানে ঘটনা, সেটি বোয়ালিয়া থানা এলাকায়। এ ব্যাপারে বোয়ালিয়া থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’

বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, ঘটনাটি আসলে কোন থানা এলাকায় সেটি আমরা দেখছি। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করা হচ্ছে। ঘটনা বোয়ালিয়া থানা এলাকায় হলে আমাদের থানায় মামলা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!