ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়পুরায় জামাল মোল্লা ফের মেয়র নির্বাচিত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ২৭ ডিসেম্বর ২০২১
রায়পুরায় জামাল মোল্লা ফের মেয়র নির্বাচিত
মো. জামাল মোল্লা: ফাইল ফটো

নরসিংদীর রায়পুরা পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. জামাল মোল্লা মোবাইল প্রতীক নিয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। মেয়র পদে পাঁচ প্রার্থীর লড়ায় হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ্ উদ্দিন জানান, স্বতন্ত্র মোবাইল প্রতীক নিয়ে ৭ হাজার ৮০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো মাহবুব আলম শাহীন পেয়েছেন ৫ হাজার ২৬১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো আব্দুল কুদ্দুস (নারিকেল গাছ) পেয়েছেন ৪ হাজার ৭৭২ ভোট। 

স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন(জগ) প্রতীক নিয়ে ১ হাজার ৬৯ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ৩৯০ ভোট। 

Advertisement

পৌর নির্বাচন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন কেন্দ্রে শীত উপেক্ষা করেই ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিলো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দিয়েছেন এখানকার ভোটাররা। প্রথমবার ইভিএমে ভোট দিতে পেরে খুশি তারা।

তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিলো। পৌরসভার জন্য মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নতুন প্রতিনিধি বেছে নিতে প্রথমবারের মতো ইভিএম এ ভোট দেন সাধারণ ভোটাররা।

ভোটাররা বলেন, ব্যালটে ভোট দেওয়ার থেকে ইভিএমে ভোট দেবার মজা আলাদা, খুব তাড়াতাড়ি করে আমরা ভোট দিতে পারছি। আমাদের ভোট দিতে কোনো সমস্যা হয়নি, কোনো বাধা ছাড়াই আমরা কেন্দ্রে এসে ভোট দিতে পেরেছি।

৯টি ওয়ার্ডে ৩০ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৯ জন। পৌরসভায় প্রায় ২৬ হাজার ৫১৫ ভোটার ছিল। এর মধ্যে ১৩ হাজার ৫৬৭ জন নারী। ১২ হাজার ৯৫০ জন পুরুষ ভোটার। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি। ভোট কক্ষের সংখ্যা ৮৩টি। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক তদারকির মাধ্যমে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। 

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো মেজবাহ্ উদ্দিন জানান, সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে একটানা চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। একটি কেন্দ্র ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাহী হাকিম প্রস্তুত ছিল।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!