ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুর-শাশুড়ি জানাল আরিফা অসুস্থ, হাসপাতালে গিয়ে মা-বাবা পেলেন লা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ২৭ ডিসেম্বর ২০২১
শ্বশুর-শাশুড়ি জানাল আরিফা অসুস্থ, হাসপাতালে গিয়ে মা-বাবা পেলেন লা
আরিফার মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে স্বজন-সহপাঠীর মানববন্ধন

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ছাত্রী আরিফা আহমেদ অনন্যার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও স্বজনরা।

সোমবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে মানববন্ধনে বক্তারা দাবি করেন, ২০১৯ সালে পিরোজপুর সিকদার মল্লিক ইউনিয়নের বাসিন্দা ও সৌদী প্রবাসী মনজুরুল ইসলাম সাগরের সঙ্গে আরিফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আরিফাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন তার শ্বশুর-শাশুড়ি ও দেবর। তারা চাপ প্রয়োগ করে অনেকবার আরিফার পরিবারের কাছ থেকে অর্থও আদায় করেছেন। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার শ্বশুরবাড়ির লোকজন আরিফার মা-বাবাকে অসুস্থতার খবর দিলে হাসপাতালে গিয়ে তারা আরিফাকে মৃত দেখতে পান।

মানববন্ধনে আরিফার বোন আসিফা আহমেদ বলেন, আরিফার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আর ওর শ্বশুরবাড়ির লোকজন ঘটনার পর একেক সময় একেক তথ্য দিচ্ছেন। বিষয়টি সন্দেহজনক।

Advertisement

আরিফার সহপাঠী আব্দুল্লাহ আল যুবায়ের বলেন, আরিফা মানসিকভাবে অনেক শক্তিশালী ছিল। সে সব সময় আমাদের পরামর্শ দিত যেন কোনো ঘটনায় ভেঙে না পড়ি। ও খুব মেধাবী ছিল। আরিফা কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আরিফার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে আমরা আগামীতে কঠিন আন্দোলন গড়ে তুলব।

এদিকে আরিফার শ্বশুরবাড়ির লোকজনের দাবি, সে আত্মহত্যা করেছে।

পিরোজপুর সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!