[ দেশজুড়ে ]
ডাকাতির প্রস্তুতিকালে ৫ জলদস্যু আটক
মহেশখালীর সোনাদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জলদস্যু আটক। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জলদস্যুকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। এ সময় ১টি বন্দুক ও রামদা উদ্ধার করা হয় ।
সোমবার বিকেল ৪ টার দিকে সোনাদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সাগর, ওয়েজ উদ্দিন, আব্দুল খালেক, মোহাম্মদ সাইদ।
তারা কক্সবাজারের নাজিরারটেক, মহেশখালী পৌরসভা ও মাতারবাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে ।
.png)
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ৫ জলদস্যু আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!