সুবর্ণচরে দুর্লভ প্রজাতির শকুন অবমুক্ত
নোয়াখালীর সুবর্ণচরে দুর্লভ প্রজাতির একটি শকুন অবমুক্ত করেছে উপজেলা বন বিভাগ। অবমুক্ত করা শকুনটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের লাল তালিকাভুক্ত।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে শকুনটি অবমুক্ত করা হয়। এর আগে, ২০ ডিসেম্বর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের হাজি ইদ্রিস বাজারের পাশে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করে এলাকাবাসী।
স্থানীয় বান্দিন্দা রাজু জানান, শকুনটিকে উদ্ধার করার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় উপজেলা প্রাণিসম্পদ অফিসে পাঠানো হয়। পরে আটদিন চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলে শকুনটিকে অবমুক্ত করেন উপজেলার চর আলাউদ্দিন রেঞ্জের কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
.png)
এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কাউসার আহমেদ, সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রমুখ।
এর আগে, কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ২০ ডিসেম্বর উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার আমতলা বাজার সংলগ্ন মাঠ থেকে শকুনটি উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে সন্ধ্যায় জেলা বন বিভাগের কাছে শকুনটি হস্তান্তর করা হয়।