আটককৃতরা হলেন- সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন আটগাঁওয়ের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলার আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ ও একই এলাকার তানভীর আহমদ। তারা সিলেট জেলা (পশ্চিম) শিবিরের সক্রিয় কর্মী।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদরাসার একটি পরিত্যক্ত কক্ষে গোপনে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। এ কক্ষে বসেই তারা কেন্দ্রীয় সদস্য সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন নথি ও ডায়েরি উদ্ধার করা হয়েছে।
.png)
সিলেট মহানগর পুলিশের ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ঐ মাদরাসার পাঠাগারের পরিত্যক্ত একটি কক্ষ দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল শিবির কর্মীরা। গোপন সূত্রে মোবাইলে এ তথ্য পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে কয়েকজন নেতাকর্মী পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ব্যানার, ডায়েরি, আইডি কার্ড ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদরাসার পাঠাগারের পরিত্যক্ত কক্ষে সম্মেলনের আয়োজন দেখে হতবাক হয়েছি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কীভাবে শিবিরের নেতাকর্মীরা সম্মেলন করে, সে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে এসব বিষয়ে মাদরাসার প্রিন্সিপালসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব।
সিলেট আলীয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মাহমুদ ইকবাল বলেন, আমাদের মাদরাসার পরিত্যক্ত পাঠাগারে শিবিরের নেতাকর্মীদের সম্মেলন করার কোনো অনুমতি দেওয়া হয়নি।