[ দেশজুড়ে ]
গভীর রাতে বিদ্যুতের খুঁটিতে আগুন
গভীর রাতে বিদ্যুতের খুঁটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
বরিশাল নগরীতে গভীর রাতে বিদ্যুতের খুঁটিতে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫-২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার রাত সোয়া দুইটার দিকে নগরীর সিঅ্যান্ডবি ১নং পুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, কোতোয়ালি মডেল থানার টহল পুলিশের মাধ্যমে তারা আগুনের খবর জানতে পারেন। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন।
.png)
কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানান, সিঅ্যান্ডবি ১নং পুল এলাকায় টহলরত পুলিশ সদস্যরা বিদ্যুতের খুঁটিতে আগুন দেখতে পান। এরপর দ্রুত তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটো টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সদস্যরা তাদের সার্বিক সহযোগিতা করেছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!