সেই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির হাতে ধরা রয়েছে একটি জ্বলন্ত কাঠ। স্টান্ট দেখানোর চক্করে জ্বলন্ত কাঠটিকে অন্তর্বাসের ভেতরে সোজা চালান করে দিলেন তিনি। পাঁচ সেকেন্ড মতো অন্তর্বাসের ভেতরে জ্বলন্ত কাঠটি রাখার পর সেটি বার করে অন্তর্বাসের ভেতরে উঁকি মারতেই ঐ ব্যক্তির মুখের চেহারা বদলে যায়। অল্পের জন্য রক্ষা পেলেও আগুন নিয়ে খেলাটা যে কতটা বিপজ্জনক তা হাড়ে হাড়ে টের পেলেন এক ব্যক্তি।
তত ক্ষণে তিনি উপলব্ধি করতে পেরেছেন যা হওয়ার হয়ে গিয়েছে। এর পরই বিকট চিৎকার করতে শুরু করেন তিনি। স্টান্ট করে লোকেদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই আতঙ্কের চেহারা নেয়। ঘটনাটি অবশ্য কোথাকার তা জানা যায়নি।
.png)
এই ভিডিওটি ইন্সটাগ্রামে mhatre_aryan_42 নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ভিডিওটি লাখ লাখ ভিউ হয়েছে। মানুষ এই ভিডিওতে অনেক মজার মন্তব্যও করেছে। কেউ কেউ অবাক হয়ে যায় এই ভেবে যে, এই লোকটি তার গোপনাঙ্গে জ্বলন্ত কাঠ রেখেছিল কেন। মানুষ বারবার এই ভিডিও দেখছে।
সূত্র: আনন্দবাজার