মঙ্গলবার সন্ধ্যায় ঝাউবাগান পয়েন্ট ও গঙ্গামতি পয়েন্টের সমুদ্রে ১০ জন কৃষক এই শৈবাল চাষ শুরু করেন। বাংলাদেশ সি-উইড গ্রোয়ার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন কক্সবাজার থেকে বিনামূল্যে রশি ও শৈবালের বীজ কৃষকের মাঝে সরবরাহ করেন।
এর আগে বিকেলে কুয়াকাটার পর্যটন হলিডে কমপ্লেক্সের হল রুমে সি-উইড চাষ উদ্বোধন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সি-ঊইড গ্রোয়ার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক জিয়াউল ইকবাল জুয়েলের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।
.png)
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সি-উইড গ্রোয়ার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও এ্যাস্ট্রোলোজার আবদুস সালাম সিকদার।
সেমিনারে বক্তারা বলেন, সি-উইড বা সামুদ্রিক শৈবাল বাংলাদেশে এর খাবারের চাহিদা না থাকলেও বিশ্বজুড়ে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশ্বের সবেচেয়ে বেস্ট সি-ঊইড বাংলাদেশে জন্মায়। বর্তমানে কক্সবাজারে ব্যাপক হারে এর উৎপাদন হচ্ছে। পরীক্ষা করে দেখা গেছে কক্সবাজারের চেয়ে কুয়াকাটায় সি-উইড আরো ভালো জন্মাবে। প্রাথমিকভাবে ১০ জন কৃষককে প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বীজ প্রদান করা হয়েছে। আশা করা যাচ্ছে, তারা ভালো কিছু করতে পারবে। পরবর্তীতে কুয়াকাটা সৈকত এলাকায় এর বাণিজ্যিক চাষ শুরু করা হবে।