ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেছো বাঘের আক্রমণে গ্রামজুড়ে আতঙ্ক, আহত ১১

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩, ৬ জানুয়ারি ২০২২
মেছো বাঘের আক্রমণে গ্রামজুড়ে আতঙ্ক, আহত ১১
(ছবি: সংগৃহীত)

হবিগঞ্জের চুনাররুঘাট উপজেলায় মেছোবাঘের আক্রমণে কমপক্ষে ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আব্দুল খালেক নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আহমদাবাদ ইউনিয়নের রাজারবাজার ও রানীরকোট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করলেও বন বিভাগের উদাসীনতার অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী কালেঙ্গা পাহাড় থেকে মেছোবাঘ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকবার জনপদে প্রবেশ করে মানুষের ওপর আক্রমণ করে। এতে কমপক্ষে ১১ জন আহত হন। আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে।

Advertisement

আরো পড়ুন: প্রেমের ফাঁদে প্রতারণা, পুলিশ পরিদর্শকের স্ত্রী কারাগারে

তারা হলেন- রাজারবাজার এলাকার খালেক (৬০), খোকন মিয়া (২৪), রানীরকোট গ্রামের মানিক মিয়া (৪০), নাম না জানা এক মহিলা ভিক্ষুক (৫০) এবং ফুল মিয়া (৩৫)। আহতদের চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত খালেক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাজারবাজার এলাকার বাসিন্দা প্রণব কুমার দেব অভিযোগ করে জানান, বিষয়টি তৎক্ষণাৎ বনবিভাগকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু এলাকাবাসী চরম আতঙ্কে দরজা-জানালা বন্ধ করে ঘরবন্দি হয়ে আছেন।

এ ব্যাপারে গতকাল রাতে শ্রীমঙ্গল রেঞ্জের কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বাঘের আক্রমণের বিষয়টি জেনেছি। কিন্তু রাতে কিছুই করার নেই। সকালে ব্যবস্থা নেবো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!