[ দেশজুড়ে ]
পোলট্রি খামারে মেছো বাঘ, আটক করে বনে অবমুক্ত
উদ্ধারকৃত মেছো বাঘ
ফেনীতে একটি মেছো বাঘ আটক করেছে স্থানীয়রা। পরে বন বিভাগের সহায়তায় সেটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের শাহাপুর গ্রামের ফকির বাড়িতে থেকে রোববার মেছো বাঘটিকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ফেনী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, রোববার দুপুরের দিকে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়। সম্ভবত ঐ এলালাকার কোনো পোল্ট্রি খামারে মোরগ খেতে এসেছিল বাঘটি। পরে স্থানীয়রা তাকে ধরে বন বিভাগে খবর দেয়। বন বিভাগ সেখান থেকে মেছো বাঘটিকে উদ্ধার করে জেলার পরশুরামের বিলোনিয়ার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!