ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুয়া বিজ্ঞাপন দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা,  হাসপাতাল মালিককে ৫০ হ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ১০ জানুয়ারি ২০২২
ভুয়া বিজ্ঞাপন দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা,  হাসপাতাল মালিককে ৫০ হ
দণ্ডপ্রাপ্ত হাসপাতাল মালিক

মানিকগঞ্জে ভুয়া বিজ্ঞাপন দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করায় আল মদিনা জেনারেল হাসপাতালের মালিক মো. আরশেদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে র‌্যাব-৪-এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের এই হাসপাতালে অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের জানান, মানিকগঞ্জ জয়রা রোডে অবস্থিত আল-মদিনা জেনারেল হাসপাতাল ভুয়া বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এসব অভিযোগে রাতে ঐ হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৪ ধারার অপরাধে হাসপাতালের মালিক মো. আরশেদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!