বাবা মায়ের সঙ্গে অভিমানে যুবকের গলায় ফাঁস
রংপুরে বাবা মায়ের সঙ্গে অভিমান করে সোনা মিয়া নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার সকালে নগরীর নীলকণ্ঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া ঐ এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক নুর আমিন পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে জানান, সোনা মিয়া পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন।
.png)
আরো পড়ুন >>> ফরিদপুরে পিটিয়ে মারা হলো রাসেল ভাইপার
রোববার রাতের কোনো এক সময় সে তার নিজ ঘরের চালের বাঁশের সঙ্গে রশি টানিয়ে গলায় ফাঁস দেন। সোমবার সকালে দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থয়ে যান। দুপুরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে একটি ইউডি( আন ন্যাচারাল ডেথ) মামলা হয়েছে।