মঙ্গলবার রাতে জয়পুরহাট শহরের পাচুরচক ও ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান।
তিনি জানান, গত বছরের ১২ ডিসেম্বর সন্ধ্যায় শহরের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে টুকুরমোড় এলাকার বাসিন্দা মোকবুল হোসেনের বিবাহ রেজিস্ট্রি করেন কাজী আব্দুর রউফ চঞ্চল ও তার সহকারী আমিনুল ইসলাম দুলাল। ঘটনাটি পরদিন ওই স্কুল ছাত্রী তার স্কুলের প্রধান শিক্ষককে খুলে বলে এবং ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার বিষয়টি জানায়।
.png)
ওসি আরো জানান, ঐ ছাত্রীর প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার ১৮ জানুয়ারি সদর থানায় একটি মামলা করেন। মামলায় বর জাহিদ হোসেন, কাজী চঞ্চল, তার সহকারী দুলাল, ঐ ছাত্রীর খালা আমেনা বেগম ও নানা মজিবর রহমান ভাদুকে আসামি করা হয়। পরবর্তীতে রাতেই কাজী ও তার সহকারীকে শহরের পাচুরচক ও ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।