ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে একসঙ্গে জন্ম নিল তিন ভাই-বোন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ৮ সেপ্টেম্বর ২০২১
জয়পুরহাটে একসঙ্গে জন্ম নিল তিন ভাই-বোন
একসঙ্গে জন্ম নেয়া তিন ভাই-বোন

জয়পুরহাটে বিলকিস বেগম নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তিন নবজাতকের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়।

প্রসূতি বিলকিস বেগম নওগাঁঁর ধামইরহাট উপজেলার বড়থা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

Advertisement

সদ্যজাত তিন শিশুর বাবা সাইফুল ইসলাম বলেন, আজ আমার আনন্দের শেষ নেই। আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আপনারা আমার সন্তানসহ পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আমার স্ত্রী ও তিন সন্তান সুস্থ আছে।

এদিকে একসঙ্গে তিন শিশুর জন্মের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় করছেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান জানান, প্রসূতি বিলকিস বেগম এক মাস আগে হাসপাতালে ভর্তি হন। বুধবার দুপুরে ডা. নাছিমা আক্তার নীনা এবং ডা. নুরুন নাহার নাজনীনের অক্লান্ত প্রচেষ্টায় নরমাল ডেলিভারিতে ওই প্রসূতির তিন সন্তানের জন্ম হয়। মা ও সন্তানরা সুস্থ আছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!