ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরিষাবাড়ীতে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ২০ জানুয়ারি ২০২২
সরিষাবাড়ীতে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
জামালপুর জেলার মানচিত্র। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে পিংনা ইউপির চর নলসন্ধ্যা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পিংনা ইউপিরর ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীকের সুরুজ্জামান (সুরু) ও ফুটবল প্রতীকের মো. নুরুল ইসলামের লোকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত আড়াইটার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হজরত আলী নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন >>> সেতুর নিচে মায়ের লাশ, এক কিলোমিটার দূরে কাঁদছিল শিশুটি

Advertisement

ইউপি সদস্য প্রার্থী সুরুজ্জামান অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ নুরুল ইসলাম তার লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের গুলিতে আমার ভাতিজা হজরত আলী গুলিবিদ্ধ হন।

অভিযোগ অস্বীকার করে অপর প্রার্থী নুরুল ইসলাম বলেন, সুরুজ্জামান কলহ প্রকৃতির লোক। নিজেরাই গণ্ডগোল করে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!