ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঐতিহ্যবাহী লাঠিখেলা 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৫১, ২০ জানুয়ারি ২০২২
ঐতিহ্যবাহী লাঠিখেলা 
নওগাঁ মান্দায় অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁ মান্দায় অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। মাদক, জঙ্গিবাদ, অপসংস্কৃতি থেকে রক্ষা, সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি ও দেশীয় সংস্কৃতি তুলে ধরতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গণেশপুর শেকি পাড়ায় আয়োজন করা হয় প্রায় হারিয়ে যাওয়া এ লাঠিখেলার।

খেলা দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু ভিড় জমান। খেলার মাঠ পরিণত হয় মানুষের মিলন মেলায়।

নওগাঁ মান্দায় অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।

Advertisement

নওগাঁর মান্দায় গণেশপুর-শেকিপাড়া লায়ন ক্লাবের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী এ লাঠিখেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয়া প্রবীণ লাঠিয়ালরা জানান, তারা প্রায় ২০-৩০ বছর ধরে বিভিন্ন এলাকায় লাঠি খেলে থাকেন।

নওগাঁ মান্দায় অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।

তবে এই খেলার সঙ্গে জড়িতরা প্রায় সবাই গরিব। তারা দুঃখ-দৈন্যে জীবনযাপন করেন। তাদের জন্য সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তেমন কোনো ব্যবস্থা হলে নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা এ খেলাকে আরো বড় পরিসরে মানুষের সামনে তুলে ধরতে পারতেন।

নওগাঁ মান্দায় অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।

প্রবীণ লাঠিয়ালরা বলেন, ঐতিহ্য রক্ষায় সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া সব খেলা রক্ষার উদ্যোগ নেওয়া দরকার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!