ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেফতার চাষি

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ২১ জানুয়ারি ২০২২
বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেফতার চাষি
বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষ করায় চাষি কাইয়ুম গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের রৌমারীতে বসতবাড়ির আঙিনায় গাঁজার চাষ করায় চাষি কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার গাঁজাচাষী কাইয়ুম রৌমারী সদর ইউপির চর বামনের চর গ্রামের নবীন শেখের ছেলে। 

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রৌমারী উপজেলা সদর ইউপির চর বামনের চর গ্রাম থেকে কাইয়ুমকে গ্রেফতার করা হয়। 

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলা সদর ইউপির চর বামনের চর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় গাঁজাচাষি কাইয়ুমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতবাড়ির আঙিনায় চাষ করা বিশ ফুট উচ্চতার দুইটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছ দুটির আনুমানিক ওজন ৫২ কেজি। 

Advertisement

বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষ

এ ব্যাপারে রৌমারী থানার ওসি মুনতাসীর বিল্লাহ বলেন, গ্রেফতার হওয়া গাঁজাচাষি কাইয়ুমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে তাকে আদারতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!