নিহত আনোয়ার হোসেন নগরীর ডবলমুরিং থানার সুপারিপাড়া এলাকার মফিজ সওদাগরের বাসায় ভাড়ায় থাকতেন। তার বাবার নাম আব্দুল গনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশায় চড়ে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ আনোয়ার হোসেন। ওই সময় বিপরীত থেকে ৬ নম্বর রুটের একটি বাস দ্রুতগতিতে এসে রিকশাটিকে চাপা দেয়। পরে আহত আনোয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
.png)
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ইসমাইল নামে এক পথচারী আনোয়ার হোসেনকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিকশাকে বাসের চাপায় তিনি আহত হন বলে জেনেছি।
এদিকে, অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসকে সহজে পানি পাওয়ার সুবিধা দিতে নগরীতে ১৭৩টি ফায়ার হাইড্রেন্ট স্থাপনের কাজ করছে চট্টগ্রাম ওয়াসা। নগরীতে ওয়াসার পানি সরবরাহ পর্যাপ্ত হওয়ায় এবং জরুরি মুহূর্তের প্রয়োজন বিবেচনায় ওয়াসা এ উদ্যোগ নিয়েছে।
চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক পানির উৎস বিশেষ করে পুকুর ক্রমাগতভাবে কমে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে নগরীর কোথাও আগুন লাগলে মারাত্মক পানির সংকটে পড়ে অগ্নিনির্বাপক দল। পানির পর্যাপ্ত সরবরাহের অভাবে অনেক সময় আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হয়। কিছু কিছু ক্ষেত্রে বিপুল পরিমাণ সহায়-সম্বল, বাড়িঘর হারানোর পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে।