ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাজার-বাসস্ট্যান্ডে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেবে মসিক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ২৫ জানুয়ারি ২০২২
বাজার-বাসস্ট্যান্ডে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেবে মসিক
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু জানিয়েছেন, বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে করোনা টিকাদান কার্যক্রমের আওতায় আনতে ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি নগরীর মেছুয়াবাজার ও নতুন বাজারে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনা টিকা প্রদান করা হবে।

এছাড়া পরিবহন শ্রমিকদের টিকার আওতায় আনতে ১, ২ ও ৩ ফেব্রুয়ারি মাসকান্দা বাসস্ট্যান্ড ও শম্ভুগঞ্জ ব্রিজ বাসস্ট্যান্ডে স্পট রেজিস্ট্রেশন ও করোনা টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। 

মঙ্গলবার বিকেলে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান মসিক মেয়র। 

Advertisement

আরো পড়ুন: কাঁচি দিয়ে গলা কেটে শিশুকে হত্যা, যুবকের যাবজ্জীবন

মেয়র টিটু বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জনগণ যেন করোনা টিকার আওতার বাইরে না থাকে এজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। প্রাথমিকভাবে দুটি বাজার ও বাসস্ট্যান্ডে এ কার্যক্রম চালানো হলেও পরবর্তীতে বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এবং অন্যান্য বাজারেও স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাদান করা হবে। 

মেয়র কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, করোনা সংক্রমণ সীমিতকরণে জনসমাগম রোধে কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। নিজে জনসমাগম পরিহারের মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করতে হবে। 

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র-১ মো. আসিফ হোসেন ডনসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তারা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এছাড়াও মতবিনিময় সভা শেষে নাগরিক সেবার মান বৃদ্ধিতে ৩৩টি ওয়ার্ডে মেয়র একটি করে কম্পিউটার বিতরণ করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!