ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অন্য এলাকা থেকে হাতি এনে কালিয়াকৈরে টাকা আদায়

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ২৬ জানুয়ারি ২০২২
অন্য এলাকা থেকে হাতি এনে কালিয়াকৈরে টাকা আদায়
ফাইল ফটো

দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাতি এনে  গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটবাজারের দোকান এবং সড়কে যানবাহন থামিয়ে টাকা আদায় করা হচ্ছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বুধবার সকালে সড়কে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের কাছে থেকে হাতির সুর দিয়ে থামিয়ে টাকা আদায় করতে দেখা গেছে। এ সময় হাতির মালিকে বকুল মিয়া জানান, হাতির খাবার জোগাড় করার জন্য টাকা নেওয়া হচ্ছে। 

আরো পড়ুন: টুকরো টুকরো করে পোড়ানো হয় কিশোরীকে!

আকবর আলী জানান, মোটরসাইকেলযোগে বাড়ি আসার সময় হাতি সুর দিয়ে আটকিয়ে টাকা দাবি করে। বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে ১০ বা ২০ টাকা করে আদায় করছে। টাকা না দিলে গাড়ি ছাড়ে না।

কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, বিষয়টি জেনে ওই হাতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!