[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে নয়ন হত্যার বিচার চাইলেন এলাকাবাসী
সুনামগঞ্জ পৌর শহরে সন্ত্রাসীদের হামলায় নিহত নয়নের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জ পৌর শহরে সন্ত্রাসীদের হামলায় নিহত নয়নের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় আলফাত স্কয়ারে এলাকাবাসী ও বন্ধুমহলের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ শান্তি ও সম্প্রতির শহর। এই শহরে দিনে দুপুরে এমন পরিকল্পিত হত্যাকাণ্ড কাম্য নয়। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবাই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন প্যানেল মেয়র আহমদ নূর, এটিএম শাহীন রেজা, আলী হায়দার, কাউসার আলম, তোহা, ওয়াহিদ, সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস প্রমুখ।
.png)
মানববন্ধন শেষে নয়ন হত্যাকারীদের ফাঁসির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত রোববার সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন এলাকার কিং এন্টারপ্রাইজ টাইলসের দোকানের ব্যবস্থাপক নয়নকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে তার দুই বন্ধু।
মো. দিলাল আহমদ
সুনামগঞ্জ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!