ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত, চরম ভোগান্তি

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৩৩, ২২ ডিসেম্বর ২০২১
সুনামগঞ্জে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত, চরম ভোগান্তি
সুনামগঞ্জে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষসহ রাস্তা ও ফুটপাতে বসা ব্যবসায়ীরা।

সুনামগঞ্জে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষসহ রাস্তা ও ফুটপাতে বসা ব্যবসায়ীরা। বুধবার রাত ৮টার দিকে শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। একই সঙ্গে বইছে ঠান্ডা বাতাসও।

সারাদিন কাজ শেষে বাড়ি ফেরার জন্য যখন মানুষ পরিবহনের জন্য অপেক্ষা করছেন, ঠিক তখনই শুরু হয় ভারি বৃষ্টি ও বজ্রপাত। এতে যেমন আতঙ্কিত মানুষ, তেমনি রাস্তার ফুটপাতে বসা শীতের কাপড়সহ অন্যান্য ব্যবসায়ীরা পড়েন চরম ভোগান্তিতে।

এক কাপড় বিক্রেতা বলেন, সন্ধ্যার পর আমরা শীতের কাপড় একটু বেশি বিক্রি করতে পারি। তবে আজকে কাপড় তো বিক্রি করতেই পারলাম না বরং বৃষ্টিতে অনেক কাপড় ভিজে গেছে। হটাৎ বৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছি।

Advertisement

যুবক ইমন মিয়া বলেন, মায়ের শরীর খুব খারাপ ওষুধ নিতে বাজারে এসেছিলাম, কিন্তু হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলো ভয়ে ফার্মেসি থেকে বের হচ্ছি না।

বৃষ্টিতে আটকা পড়া শহরে আসা এক যুবক বলেন, শহর থেকে আমার বাড়ি ৩০ কিলোমিটার দূরে, কিন্তু হঠাৎ যেভাবে বৃষ্টি ও বজ্রপাত শুরু হবে এবং তা কখন কমবে সেটাই বুঝতে পারছি না।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!