ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাজেকের পর্যটন স্পট ২ দিন বন্ধ

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ৪ ফেব্রুয়ারি ২০২২
সাজেকের পর্যটন স্পট ২ দিন বন্ধ
ফাইল ফটো

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি সাজেকের পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়িতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাঘাইছড়ি এবং সাজেকে পর্যটকবাহী সব ধরনের যানবাহন এবং পর্যটন স্পট বন্ধ থাকবে।

Advertisement

শুক্রবার রাতে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশাসন থেকে এরইমধ্যে সাজেকের সব রিসোর্ট মালিকদের ৬ ও ৭ ফেব্রুয়ারি দুই দিনের জন্য পর্যটকদের রিসোর্ট বুকিং নিতে নিষেধ করা হয়েছে। 

উল্লেখ্য, সাজেক উপত্যকা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউপির একটি বিখ্যাত পর্যটন স্থল। রাঙামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুটি পাড়া- রুইলুই এবং কংলাক। ১৮৮০ সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া ১ হাজার ৭২০ ফুট উচ্চতায় অবস্থিত। আর কংলাক পাড়া ১ হাজার ৮০০ ফুট উচ্চতায় অবস্থিত।
 
সাজেকের লোভাতুর সৌন্দর্যের টানে পর্যটকরা ছুটে চলেন পাহাড়ের পথে। উঁচু উঁচু পাহাড়, মেঘ আর আকাশের মিতালী দেখতে নানান ধর্ম-বর্ণের মানুষের মিতালী সম্ভব হয়েছে পার্বত্য অঞ্চলে। দূর্গম সব পার্বত্য অঞ্চল ও পাহাড়ি জীবন জীবিকা সম্পর্কে জানতে স্বচক্ষে দেখতে সাজেকে দেশি বিদেশি বহু পর্যটক ভিড় জমায়। এর ফলে এখানকার পাহড়িদের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!