রোববার রাত ৯টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. ফেরদৌস। ২৬ বছর বয়সী ২৬ বছর বয়সী ফেরদৌস ফকিরাঘোনা এলাকার নুরুচ্ছফার ছেলে।
.png)
স্থানীয়রা জানায়, ফকিরাঘোনার আরুব্বর ও চাইদ্দর গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে রোববার রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষই গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন ফেরদৌস। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।