জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শাহনাজ পারভিন ঐ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। ঐ গৃহবধূ দীর্ঘদিন ধরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে জগন্নাথপুর পৌর এলাকার বাসায় বসবাস করছিলেন।
.png)
শাহনাজের ভাই হেলাল মিয়া জানান, বুধবার বিকেলে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন শাহনাজ। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। স্বজনদের সন্দেহ হলে ফার্মেসি মালিক জিতেশ গোপের সি/এ মার্কেটের বাসায় খোঁজ করে জানা যায়- তিনি পরিবার নিয়ে ভোরে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউএনও’র উপস্থিতিতে পুলিশ অভি মেডিকেল হলের তালা ভেঙে ভেতরে বিছানার চাদরে মোড়ানো ছয় টুকরা লাশ উদ্ধার করে।
ফার্মেসি মালিক জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে। গত ১০ বছর ধরে জগন্নাথপুর বাজারে ওষুধের দোকানে চাকরি করেন তিনি। এক বছর আগে অভি মেডিকেল হল নামে ফার্মেসি দিয়ে ব্যবসা শুরু করেন।
ওসি মিজানুর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ফার্মেসি মালিককে গ্রেফতারে অভিযান চলছে।