সোমবার সকালে উজির মিয়া হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের উপজেলা ছাতকের কৈতক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান।
জেল থেকে জামিনে বের হওয়ার পর উজির মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে আবার বাড়িতে আসলে আজ আবার বেশি অসুস্থ হয়ে যান। তার পায়ের উপরের মাংস পেশিতে অনেক জখমের দাগ রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
.png)
উজির মিয়াকে পুলিশ নির্যাতনে মারার অভিযোগে দুপুরে সড়ক অবরোধ করেন মৃতের স্বজন ও এলাকাবাসী। এতে সুনামগঞ্জ-সিলেট সড়কে করে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
জানা যায়, একটি গরু চুরির মামলায় উজির মিয়াকে ধরে নিয়ে যায় পুলিশ। দুইদিন পরে তিনি জামিনে বের হয়ে আসেন। এর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
আসামির মৃত্যুর বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আসামি আটক করা হয়েছিল গত ৯ ফেব্রুয়ারি একদিন হাজতে রেখে পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হলে ২ দিন সে জামিনে মুক্ত হয়ে বাড়ি চলে যায়। এরপর কোন একদিন হয়তো সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল কিন্তু আজকে সকালে নাকি তার মৃত্যু হয়েছে বিষয়টি জানলাম। তবে এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না আমরা খোঁজ নিচ্ছি।