মৃত জাহেদ আল আবেদীন ওরফে রুবেল বরগুনার বেতাগী থানা ফুলতলা এলাকা জয়নাল আবেদীনের ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন জাহেদ আল আবেদীন ওরফে রুবেল। এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে ভর্তি করা হয়।
.png)
পরে দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে জাহেদ আল আবেদীন ওরফে রুবেলের মৃত্যু হয়। তিনি মতিঝিল থানার অস্ত্র মামলায় এ কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ৫৩৫৮/১৯। ২০১৯ সাল থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।