ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ২৭ জানুয়ারি ২০২২
পাবনায় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু
ফাইল ছবি

পাবনা জেলা কারাগারে হাতেম আলী প্রামাণিক হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত হাতেম আলী জেলার সুজানগর উপজেলার পৌর এলাকার মুন্তাজ প্রামাণিকের ছেলে।

পাবনা জেলা কারাগারের সুপার মো. শাহ আলম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৪ দিন আগে সুজানগরের একটি হত্যা মামলার আসামি হাতেম আলীকে পাবনা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার সকালে তিনি অসুস্থতাবোধ করলে দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা যান।

Advertisement

আরো পড়ুন: নলকূপের পাইপের মুখে বিরতিহীনভাবে জ্বলছে আগুন!

এর আগে, পাবনায় কাজ শেষে বাড়ি ফেরার পথে সোহাগ হোসেন নামে ৩০ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে শহরের দিলালপুর মহল্লায় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত সোহাগের বাড়ি সদর উপজেলার মাদারবাড়িয়া গ্রামে। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আসামি পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!