[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
আমির উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
আমির উদ্দিন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কফিল উদ্দিনের ছেলে। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মোঃ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোরে আমির উদ্দিন বুকে ব্যথা অনুভব করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
.png)
তিনি বলেন, আমির উদ্দিন একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০২০সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!