[ দেশজুড়ে ]
অটোতে ট্রাকের চাপা, প্রাণ গেল দুই নারীর
দুর্ঘটনা কবলিত অটোরিকশা
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরো দুজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তোলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলা সোয়েব আলী বলেন, মরদেহ দুটি মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। আহত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!