মঙ্গলবার ভোরে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউপির দক্ষিণ শাহাজাদপুর জামে মসজিদে এই চুরি সংগঠিত হয়।
এলাকাবাসীর অভিযোগ, চোরেরা টার্গেট করে একের পর এক মসজিদ থেকে চুরি করছে। এতে মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
.png)
স্থানীয় ইউপি সদস্য মো. আনিছুর রহমান জানান, মসজিদের মোয়াজ্জিন ফজরের সময় আজান দিতে গিয়ে দেখতে পান মসজিদের মাইকের ব্যাটারি নেই এবং মসজিদের ভেতরে সব এলেমেলো করা। এরপর বিদ্যুতের লাইট জ্বালাতে গেলে না জ্বললে তখন তিনি বুঝতে পারেন মসজিদে আবারো চুরি হয়েছে। এরপর তিনি সবাইকে ডাকেন।
প্রাথমিকভাবে, এই চক্রের একাধিক সদস্য মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা এলাকাবাসীর।
এ বিষয়ে খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদ পরিদর্শন করা হয়েছে। চোরদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর এই ইউপির ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের ৬ টি মসজিদে একযোগে চুরি সংগঠিত হয়।