ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

সাতক্ষীরায় করোনা উপসর্গে চারজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২২
সাতক্ষীরায় করোনা উপসর্গে চারজনের মৃত্যু
করোনাভাইরাস: প্রতীকী ছবি

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরো চারজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় করোনার উপসর্গে মারা গেলেন ৮০৬  জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন।  

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায় জর, সর্দি,কাশি ও শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে কয়েকদিন আগে তারা সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। বৃহস্পতিবার বিভিন্ন সময়ে তারা মারা যান।

মৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের ফাতেমা খাতুন (৬৫),কালিগঞ্জের মনিকা মল্লিক (৪৫),আশাশুনির আনুলিয়ার আছিরুন বিবি (৬৫) ও শ্যামনগরের কামরুজ্জামান (৫৫)।

Advertisement

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪৮  জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল প্রায় ৪৮ শতাংশ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরার মানুষের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম দেখা যাচ্ছে। তিনি স্বাস্থ্যবিধি মানা ও টিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!