ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

যশোরে করোনায় আক্রান্ত দুই হাজার, মৃত্যু ২  

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২২
যশোরে করোনায় আক্রান্ত দুই হাজার, মৃত্যু ২  
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে করোনায় সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে সদর হাসপাতালের রেডজোনে ১৫ জন, ইয়োলো জোনের পুরুষ ওয়ার্ডে ১১ এবং মহিলা ওয়ার্ডে ১২ জন ভর্তি আছেন। আর আইসিইউতে করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরো দুইজন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ। 

এদিকে যশোরে করোনায় প্রাণ গেলো আরো দুইজনের। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন যশোরের এবং অপরজন ঝিনাইদহের বাসিন্দা। 

Advertisement

একই সময়ে জেলায় নতুন করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৪০ শতাংশ। 

যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার কোয়ালখালী গ্রামের ববিতা এবং ঝিনাইদহের কালীগঞ্জের রঘুনাথপুর গ্রামের তফুরা বেগম। তাদের মধ্যে ববিতা ২৭ জানুয়ারি ও তফুরা বেগম ২৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন। যশোরে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন দুই হাজার ৫২ জন।
  
এদিকে, যশোরের সিভিল সার্জন অফিসের মেডিকেল ডা. রেহেনেওয়াজ জানান, বুধবার প্রাপ্ত তথ্যে ২৮৯টি নমুনা পরীক্ষা করে ১১১ জনের নমুনাতে করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮০টি নমুনাতে ৭১টি এবং র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১০৯টিতে ৪০টিতে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে যশোর সদরে ৮৫, ঝিকরগাছায় ৮, মণিরামপুরে ৮, শার্শায় ৪, চৌগাছায় ৪ ও অভয়নগরে ২ জন রয়েছেন।

ডা. রেহেনেওয়াজ আরো জানান, যশোরে এ পর্যন্ত ২৪ হাজার ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ২১ হাজার ৬৩৩ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৫২১ জন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!