ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরা সীমান্তে ২৩ কেজি রুপার গয়না উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২২
সাতক্ষীরা সীমান্তে ২৩ কেজি রুপার গয়না উদ্ধার
সাতক্ষীরা সীমান্ত থেকে ২৩ কেজি ভারতীয় রুপার গয়না উদ্ধার ছবি: ডেইলি বাংলাদেশ

অবৈধ পথে ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ২৩ কেজি ভারতীয় রুপার গয়না উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের মজুমদার খাল এলাকা থেকে এসব রুপার গয়না উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমান খান কলারোয়া থানাধীন কেড়াগাছি মজুমদার খাল নামক স্থানে অভিযান চালায়। অভিযানে ২৯ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২৩ কেজি ভারতীয় রুপার গয়না আটক করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের এবং আটক রুপার গয়না সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

৩৩ বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩৩ ব্যাটালিয়নের সব বিজিবি সদস্য সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!