[ করোনাভাইরাস ]
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরো ৪জনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে, জেলায় ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮২৪ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় র্যাপিড এন্টিজেন কিট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৭ শতাংশ। এর আগেরদিন আগে শনাক্তের হার ছিল ২৫ শতাংশ।
.png)
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!