আটককৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলা লক্ষিদাড়ি গ্রামের সোবহান সরদারের ছেলে মো. আব্দুর রশিদ, নড়াইল জেলার বোমবাগ গ্রামের আজাদ শেখের ছেলে মো. রুবেল শেখ ও বেনদারচর গ্রামের মো. জালাল খানের ছেলে মো. নুরু খা, খুলনার ডুমুরিয়া উপজেলার থোকরা গ্রামের মো. মুসাক সরদারের ছেলে মো. বেলাল হোসেন এবং ভারতীয় নাগরিক ভারতের রাজারহাট এলাকার মো. আব্দুর রহিমের ছেলে লিংকন হোসেন ও একই এলাকার আতিয়ার রহমান গাজীর ছেলে মো. আশিক গাজী। এদের মধ্যে আব্দুর রশিদ মানব পাচারকারি।
বিজিবি সূত্র জানায়, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত এলাকা থেকে তিনজন বাংলাদেশী নাগরিক ও একজন মানবপাচারকারী এবং তলুইগাছা সীমান্ত থেকে ২ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত চার বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছ।
.png)
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ন কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনা ভাইরাস ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট এর সংক্রমণ প্রতিরোধকল্পে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, টহল তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এসময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় মোট ৮৯ জন বাংলাদেশী নাগরিক, ২ জন রোহিঙ্গা, ৬ জন মানব পাচারকারী ও ৪ জন ভারতীয় নাগরিকসহ সর্বমোট ১০১ জনকে আটক করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, সীমান্ত এলাকা হতে ৪ জন বাংলাদেশী নাগরিক ও ২ জন ভারতীয় নাগরিক আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।