[ দেশজুড়ে ]
সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটি অফিস থেকে ৫ দালাল আটক
সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটি অফিস থেকে ৫ দালালকে আটক করেছে র্যাব
সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটি অফিস থেকে ৫ দালালকে আটক করেছে র্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
রোববার র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন, খোরশেদ গাজী, মো. মহিদুল ইসলাম, মো. রুহুল আমিন, দেলওয়ার হোসেন ও হাফিজুল আলম রিপন।
.png)
আটককৃত চারজনকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ হাজার টাকা অর্থদণ্ড এবং একজনকে দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে দণ্ডপ্রাপ্তদের সাতক্ষীরা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!