ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ২০ কেজি রূপার গহনা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২১
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ২০ কেজি রূপার গহনা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি রূপার গহনা উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।

মঙ্গলবার রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাতক্ষীরায় বিজিবি’র সদস্যরা এক অভিযান চালিয়ে ২৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২০ কেজি ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

Advertisement

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদলের সদস্যরা সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠে অভিযান চালিয়ে ২০ কেজি রূপার গহনা উদ্ধার করেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে এবং উদ্ধার রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!