রোববার দুপুর ১ টার দিকে বিজিবি ৩৩ ব্যাটালিয়ন কার্যালয়ে উদ্ধারকৃত বন্যপ্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করেন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ। বন বিভাগের পক্ষ থেকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ও ফরেস্ট গার্ড দেলোয়ার হোসেন এসব বন্যপ্রাণিগুলো নিজেদের জিম্মায় নেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, চোরাকারবারীরা এসব বন্যপ্রাণিগুলো সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। সীমান্তে বিজিবির নিয়মিত টহলের সময় এ বন্যপ্রাণিগুলো উদ্ধার করা হয়। তবে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। বন্যপ্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা এগুলো সুন্দরবনে অবমুক্ত করবেন।
.png)
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবনে বন্যপ্রাণি রক্ষায় বন বিভাগ সব সময় তৎপর রয়েছে। এরমধ্যেই চোরাকারবারীরা মাঝে মধ্যে বন্যপ্রাণি শিকার করে। ৯টি বন্যপ্রাণি বিজিবির কাছ থেকে বনবিভাগের আওতায় নেওয়া হয়েছে। এগুলো দ্রুত সময়ের মধ্যে সুন্দরবনের ভেতরে অবমুক্ত করা হবে।