নিহত শিশু আবু রায়হান বকশীগঞ্জ উপজেলার মো. শাহিন মিয়ার ছেলে।
মঙ্গলবার ১২টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউপির পাথরের চর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
.png)
শিশু আবু রায়হান তার বাবা-মায়ের সঙ্গে সিএনজি অটোরিকশা দিয়ে রৌমারী যাচ্ছিল। বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা রৌমারীগামী একটি সিএনজি অটোরিকশা পাথরের চর বাজারে টোলঘরের সামনের সড়কে টানানো রশিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই মারা যায় শিশু আবু রায়হান। পুলিশ গাড়িটি উদ্ধার করলেও গাড়িরচালক পালিয়ে গেছেন।
এ বিষয়ে সানান্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোহায়ের হোসেন খান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।