ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘জিন’ আসতেই সব ভুলে যান মা, মেয়েকে হত্যার পর ফেলেন লাশ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২২
‘জিন’ আসতেই সব ভুলে যান মা, মেয়েকে হত্যার পর ফেলেন লাশ
গৌরনদী মডেল থানা, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলায় নিজের ৪২ দিন বয়সী কন্যাসন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। গত ১৬ ফেব্রুয়ারি ঐ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা উমেদ আলী গ্রামে নানাবাড়ির পুকুর থেকে শিশু রুকাইয়ার লাশ উদ্ধার করা হয়।

সিমা বেগম নামে অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পুলিশের কাছে সন্তান হত্যার দায় স্বীকারও করেছেন। মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু রুকাইয়া একই উপজেলার কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেন মেলকারের মেয়ে।

Advertisement

গৌরনদী মডেল থানার এসআই হারুন জানান, শিশুটিকে হত্যা করা হয়েছে বলে পুলিশের সন্দেহ হয়। ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া যায়। হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য সীমাকে থানায় নেয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করেন তিনি। গলা টিপে হত্যার পর মেয়ের লাশ পুকুরে ফেলে দেন বলে স্বীকারোক্তিতে জানান সীমা।

এসআই হারুন জানান, স্বীকারোক্তিতে সীমা উল্লেখ করেছেন তার কাছে নাকি জিন আসে। তখন তিনি পৃথিবীর সব কিছু ভুলে যান। যা কিছু হয়েছে জিনের নির্দেশেই হয়েছে বলে দাবি করেন সীমা।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, ঐ নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বীকারোক্তি না দিলে রিমান্ড আবেদন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!