ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেড় বছরের শিশুকে গলা টিপে হত্যা, থানায় মায়ের আত্মসমর্পণ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২২
দেড় বছরের শিশুকে গলা টিপে হত্যা, থানায় মায়ের আত্মসমর্পণ
নিহত শিশুর মা নাজমিন জাহান

সিলেটে গলা টিপে নিজের দেড় বছরের শিশুকন্যাকে হত্যা করেছে তার গর্ভধারিণী মা নাজমিন জাহান। হত্যার পর সিলেট কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করেন তিনি।

ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে সিলেট নগরীর শাহপরান থানা এলাকায়। নিহত শিশুর নাম সাবিহা।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

Advertisement

তিনি জানান, শিশু সাবিহাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসেন প্রবাসী বাবা জাকির হোসেন। ঐ সময় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জাকির হোসেন দীর্ঘদিন ধরে কাতার প্রবাসী হলেও মাত্র ৪ দিন আগে দেশে ফিরেছেন। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করছে পুলিশ। স্থানীয় স্কলাস্টিকা স্কুলের শিক্ষিকা নাজমিনকে পরে পুলিশ আটক করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!